ধর্ম বিমূখ করার নয়া কৌশল আন্ত:ধর্মীয় বিশ্বাস,ইসলামে এট কোন স্থান নাই
"ধর্ম বিমূখ করার নয়া কৌশল আন্ত:ধর্মীয় বিশ্বাস,ইসলামে এট কোন স্থান নাই" বিশ্ব ব্যাপী প্রতিষ্ঠিত ধর্ম গুলোর জন্য নতুন ফেতনার নাম আন্ত:ধর্মীয় বিশ্বাস। এটা মানুষ গুলোকে আরো ধর্ম বিমূখ করার জন্য ইলুমিনাতির একটা নয়া কৌশল। আমি আন্ত:ধর্মীয় জ্ঞানার্জনের বিপক্ষে নয়, বরং এক ধর্মের লোক অন্য ধর্ম সম্পর্কে জানা শোনানমানব সমাজের জন্য আশীর্বাদ। কিন্তু এই Interfaith বা আন্ত:ধর্মীয় বিশ্বাসের নামে যে মানুষকে জগাখিচুরি বিশ্বাসে নামে নিজ নিজ ধর্ম হতে সরিয়ে নেওয়ার কৌশল তা নিত্যান্তই নাস্তিকতার পথ। আন্তঃধর্মীয় বিশ্বাস: ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় স্তরেই বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য বা আধ্যাত্মিক বা মানবিক বিশ্বাসের মানুষের মধ্যে সহযোগিতামূলক, গঠনমূলক ও ইতিবাচক মিথস্ক্রিয়াকে বোঝায়। এটি সমন্বয়বাদ বা বিকল্প ধর্ম থেকে আলাদা, এই সংলাপে প্রায়শই নতুন বিশ্বাসের সংশ্লেষ না করে অন্যদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বিভিন্ন ধর্ম বা বিশ্বাসের মধ্যে বোঝাপড়ার প্রচার করা হয়। আদতে নিজ নিজ ধর্ম হতে মানুষ গুলোকে সরিয়ে নেওয়ার সুক্ষ কৌশল। শিকাগোর সার্বজনীন ও আন্তঃধর্মীয় বিষয়ক অফিসের আর্চডিওসিস "ইকুমেন...