মহান মুক্তি যুদ্ধে পাহাড়িদের অবদান
" মহান মুক্তি যুদ্ধে পাহাড়িদের অবদান " ইদানীং ঢাকসু নির্বাচনের শিবিরের দেওয়া প্যানেলের এক নেত্রী মন্তব্য করেছেন যে মুক্তিযুদ্ধে পাহাড়িদের নাকি কোনো অবদান নাই, এ নিয়ে পাহাড়িদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আদতে এই বিষয়টি হয়ত এই তরুন নেত্রী ভালভাবে জানেন না তাই বলেছে। আমি বিষয়টি খোলাসা করছি, কেননা এই ধরনের মন্তব্য জাতীয় বিভেদ তৈরীর সম্ভাবনা সৃষ্টি করে। মুক্তিযুদ্ধে পাহাড়িদের অবদান ছিল উল্লেখযোগ্য এবং মিশ্র ছিল; একদিকে এম.এন. লারমা ও অন্যান্য পাহাড়ি নেতারা স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু অন্যদিকে, চাকমা রাজা ত্রিদিব রায়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা রাজাকার বাহিনীতে যোগদান করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন, যা পার্বত্য চট্টগ্রামের যুদ্ধের ইতিহাসকে জটিল করে তোলে। এম.এন. লারমা জুম্ম জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন এবং পার্বত্য চট্টগ্রামে মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য কাজ করেন,কিন্তু যদিও সন্তু লারমা মুক্তি যুদ্ধের পক্ষের ছিলো তথাপিও তার বতমান অবস্থান বিচ্ছিন্নতাবাদি,কেননা তার মেয়ে জাতিসংঘে বাংলাদেশ নিয়ে মিথয়াচার করেছে। মুক্তিযুদ্ধে পাহাড়িদের ...