জামায়াতের একাত্তর ইস্যু ও আদর্শিক বিচ্যুতি
একাত্তর! একাত্তর! একাত্তর! বাংলাদেশের রাজনীতিতে এই সংখ্যা যেন এক অব্যর্থ “ম্যাজিক নম্বর”—বিশ্বের আর কোনো দেশে হয়তো সংখ্যাভিত্তিক রাজনৈতিক মতাদর্শ এত প্রবল নয়। আর এই ‘একাত্তর চেতনা’ দিয়েই মূলত বাংলাদেশের একটি দলকে—বাংলাদেশ জামায়াতে ইসলামীকে—চাপে রাখা হয়, যাদের পাকিস্তান জামায়াতের উত্তরসূরি বলা হয়। এই দলটির চরিত্র অনেক সময় গিরগিটির মতো রূপান্তরশীল বলে মনে হয়। সকলেই জানি, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। জন্মলগ্নে অনেক রাজনৈতিক দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, যার মধ্যে জমিয়ত ছিল সবচেয়ে সংগঠিত, আর জামায়াত ছিল তুলনামূলকভাবে ছোট দল। কিন্তু তাদের বিরোধিতার মূল কারণ কী ছিল? শুধু কি পশ্চিমাদের গোলামী? নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক শঙ্কা ছিল?—এটা বুঝতে হলে কিছু প্রেক্ষাপট জানা জরুরি। কিছু প্রাসঙ্গিক তথ্যঃ ফ্যাক্ট–১ বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে স্বাধীন হয়েছে। কিন্তু পাকিস্তানের জন্মের বিরোধী ছিল ভারত—অর্থাৎ পূর্ব পাকিস্তানেরও জন্মের বিরোধিতায় ভারত ছিল একটি বড় পক্ষ। ফ্যাক্ট–২ সাধারণভাবে মনে করা হয় আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। অথচ তাদের প্রধান...