মওদূদীর বিষয়ে বিগত ৮৫ বছর যাবৎ যে অপবাদ ছড়িয়ে যাচ্ছে উপ মহাদেশের মিথ্যুক কাজ্জাব আলেমরা।
১৮৫৭ সালে ব্রিটিশরা লক্ষ লক্ষ মুক্তিকামী আলেম হত্যা করেছিলো হিন্দুদের ইন্ধনে,তার পরও অনেক আলেম বেঁচে ছিলো এবং ব্রিটিশদের সান্নিধ্যও পেয়েছিলো বেঁচে থাকা আলেমরা।প্রকৃত আলেমদের কাউকেই তখন বাঁচিয়ে রাখেনি জালেমরা, যে সকল আলেমরা ১৮৫৭ সালে বেঁচে ছিল সবাই ছিল মোনাফেক ও ব্রিটিশদের দালাল। সন্মনিত পাঠক খেয়াল করে দেখবেন ঐ ১৮৫৭ সালের পরই ভারত বর্ষে সকল বাতিল ফেরকা গুলো ব্রিটিশদের সহায়তায় সৃষ্টি হয়। ১৮৭৬ সালে দেওবন্ধি ফেরকা যারা কিনা হিন্দু মুসলিম এক জাতি তত্ত্বের মত কুফুরি মতাদর্শের জনক,১৮৮৬ সালে কাদিয়ানী ফেরকা, ১৮৮৪ সালে নিকৃষ্ট আ: ওহাব নযদির ওহাবী ফেরকার জন্ম হয়। তাছাড়াও ভারত বর্ষের বাকী মতবাদ গুলোকেও বিকৃত করে একদলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দেয় এই ব্রিটিশদের দালাল আলেমদের দিয়ে কেননা আগেই বলেছি ১৮৫৭ সালের পর আর কোনো প্রকৃত আলেম বেঁচে ছিলো না একমাত্র ব্রিটিশদের দালালরা ব্যতিত।তার প্রমান হলো কুমিল্লার আদালতের আফতাব স্মরনিকা মামলা।বিগত ৮৫ বছর যাবৎ মাওলানা মওদূদীর বিষয়ে যে আকিদাগত অভিযোগ করে আসছিলো সব মিথ্যা প্রমান করে প্রমান করে দিয়েছে এদেশে মিথ্যুক ছাড়া কোনো আলেম নাই। আমি মনে করি যা আছে সব লেবাসধারী, মিথ্যুক, দালাল এবং বিদেশী প্রভু ও ইহুদি-খ্রিস্টানের টাকার গোলামী করে ধর্মের মাঝে বিবেূ জিয়ে রাখাই তাদের কাজ, সকলে মোনাফেক।
৫ই আগষ্টের পর বাংলাদেশে একটা ইসলামী ঐক্যের সম্ভাবনা তৈরী হলেও বিভিন্ন ইসলামী দল গুলো আকিদার দোহাই দিয়ে ঐক্য হতে নিজেদের সরিয়ে রাখছে, যেনো ঐক্যের কথা শোনলেই ওদের গায়ে ফোসকা পড়ে। গতকাল দেখলাম বাংলাদেশের কিছু আলেম বৃহত্তর ইসলামী দল জামায়াতের সাথে আকীদার দোহাই দিয়ে ঐক্য করতে নারাজি পেশ করেছে। আমার কথা হলো জামায়াতের রাজনৈতিক অবস্থানগত দিকের কারনে যদি ঐক্য করতে নারাজ হয় তাইলে আলেমদের বিষয়ে আমার বলার কিছু থাকত না। কিন্তু তারা তা না করে জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদীর আকীদা গত সমস্যার কারন দেখিয়ে ঐক্য করতে অসম্মতি জানায় আর এ কারনেই আমি মওদূদীর আকীদাগত সমস্যা নিয়ে পড়াশোনা শুরু করি। পড়তে গিয়ে দেখি বিগত ৮৬ বছর যাবত ভারত বর্ষের নামধারী আলেম নামক জালেমরা মওদূদীর বিষয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আমি মওদূদীর আকিদা নিয়ে পড়তে গিয়ে আবিষ্কার করি আফতাব স্মরনিকা মামলা, মামলার সার্টিফাইড কপি নিজ টাকায় কুমিল্লার চীফ জুডিশিয়াল আদালত হতে তুলে তাজ্জব হয়ে যাই। এদেশে তো আসলে আলেম নামের যাদের দেখছি সবই বাটপার আর মোনাফেক।
বাবু নগরী সহ যেসকল আলেম মওদূদীর আকীদা নিয়ে বর্তমানে মাতামাতি করে মওদূদীকে কাফের বলছে, আল্লাহর নামে শপথ করে বলতে পারি এরা সব মিথ্যুক আর মোনাফেক।
এবারের বিতর্ক সৃষ্টির বিষয়টি আমি মনে করি অনর্থক, এই বিষয় গুলো নিয়ে ২০০৪ সালে কুমিল্লার আদালতে " আফতাব স্মরনিকা মামলার " রায়ের মাধ্যমে সমাধান হয়েছে এবং এই বিষয় গুলো নিয়ে যে বিগত ৮৬ বছর ভারত বর্ষের আলেম সম্প্রদায় সম্পূর্ণ মিথ্যাচার করেছে, তাও আবার আদালতে প্রমানিত করে দেয়। নিজের টাকায় আদালত হতে আমি এই মামলার রায়ের সার্টিফাইড কপি তুলে প্রমান পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরব।
চলুন আফতাব স্মরনিকা নিয়ে আগে জানি,
এত বড় ধ্রুব সত্য প্রকাশ পাওয়ার পরও আবার একদল আলেম নামের জালেম বিদেশী গোয়েন্দা সংস্থার টাকা পেয়ে নতুন করে একই বিতর্ক সৃষ্টি করেছে। কিছুদিন আগে পুরাতন অভিযোগ গুলো মাঠে খাওয়াতে না পেরে নতুন একটি শব্দ চয়ন করেছে মিয়ারে হক্ব। অথচ এই মিয়ারে হক্ব কোন শরীয়তের পরিভাষা নয়। এটিও হিন্দু-মুসলিম একজাতি তত্ত্বের মত আরেকটি নতুন তত্ত্ব যার উদ্দেশ্য শুধু মাত্র উম্মাহর ক্ষতি করা এবং বিভেদ সৃষ্টি করা।
এই আলোচনা করতে গিয়ে উস্তাদ মূফতী জসিম উদ্দিন রহমানীর একটা কথা বার বার কানে বাজছে আর তা হলো "যখনই মুসলমানদের মাঝে ঐক্যের কথা হয়েছে তখনই এই চরমোনাই পীরের দাদা হুজুর, বাবা হুজুর ও চরমোনাই গংরা যুগে যুগে ইসলামী ঐক্যকে পেছন থেকে ছুড়ি মেরেছে, কিন্তু বাস্তবে ২০২৬ সালের নির্বাচনে চরমোনাইর ভূমিকায় আবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেখতে পেলাম।
এবারেও এই চরমোনাই সহ জামায়াতি ও কওমীদের একই কাজ করতে ভুল করে নি, তবে কৌশলটা আলাদা। এখানে চরমোনাইরা সর্প হয়ে ধ্বংশন করা আর হোজা হয়ে বিষ ঝড়ানোর মত কাজ করে যাচ্ছে। এক দিকে চরমোনাই হুজুর সকল দলকে নিয়ে ইসলামী ঐক্যের জন্য বার বার মিটিং করছে আবার যখন দেখছে এই ঐক্য হলে আখেরে জামায়াতে ইসলামীর লাভের পরিমান বেশী হবে তখনই তাদের চিংড়ির মত লাফানো, সাহাবাদের সাথে বেয়াদবী কারী চিংড়ি মূফতি রেজাউল করিম আবরারকে দিয়ে এমন এমন ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি করছে যেন জামায়াতে ইসলামি এই ঐক্যে ইচ্ছা থাকলেও সম্মত হতে না পারে।
এই ঐক্যকে বার বার ছুড়ি মারারও একটা কারন আছে। এই কুফুরী আকিদা লালন কারী চরমোনাইরা চিরকালই ঐক্য বিরোধী, কিন্তু এবার নামে মাত্র ঐক্যের ডাক দিলেও ভিতরের উদ্দেশ্য একেবারে খারাপ। নিজের প্ল্যাটফরমে ঐক্যের নামে সকল ইসলামী দল গুলোকে একত্রিত করার অজুহাতে বিভিন্ন ইস্যু তৈরী করে ঐক্যে বাঁধা সৃষ্টি করাই কাজ। চরমোনাইর কাজই হলো সরকারের এজেন্ডা বাস্তবায়ন, কেননা বর্তমান সরকারের নিকট এই ফয়জুল-রেজাউল দুই ভাই ধরা আছে। তারা দুই ভাই নারী ও মাদক ব্যবসার অপরাধে সাজা প্রাপ্ত ও প্যারোলে মুক্ত, তাই তারা চাইলেও সরকারের হাতের মুঠোর বাইরে যেতে পারছে না আর এই সুযোগে পার্শ্ববর্তী কোন এক দেশের গোয়েন্দা সংস্থার ইন্ধনে সরকারের সুবিধার জন্য এই অপকর্ম গুলো করে যাচ্ছে এই চরমোনাই গংরা।
আর যারা মওদূদীর লেখার ভুল নিয়ে বিগত ৮৫ বছর যাবত বিতর্ক করে যাচ্ছে তাদের উস্তাদদের যদি এরকম সমালোচনা করত তাইলে নিজেরাই নিজেদের আকাবীরদের কাফের ঘোষনা করতে বাধ্য হতো। হিন্দু-মুসলিম একজাতি তত্ত্বের মত কুফুরী আকিদা তাদের উস্তাদদের ই সৃষ্টি। তাদের দেওবন্ধের প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবী তার বইয়ে হেন কোন অপমান নাই যে হযরত মুহাম্মদ সা: কে করে নি, অবশেষে এমনও দাবী করেছে যে এই মিথ্যুক নানুতুবীর কাছে নাকী হযরত মুহাম্মদ সা: স্বপ্নে উর্দু শিখতে আসত(নাউজু বিল্লাহ)।
এবারে বিতর্কের মধ্য মনি বেয়াদব মোহেবুল্লা বাবু নগরী যিনি ও তার দল শেখ হাসিনাকে কওমী জননী উপাধি দিয়েছিলো এনং ঘোষনা দিয়ে ছিলো শেখ হাসিমা ২০০ বছর ক্ষমগায় থাকলেও তারা খুশি এবং তার আগে রেজাউল করিম আবরার উরফে চিংড়ি মূফতি নিজেই যেখানে দাবী করেছে আল্লাহ ইচ্ছা করে সাহাবাদের দিয়ে জেনার মত পাপ করিয়েছেন (নাউজুবিল্লাহ),তার পীর বলেছে সাহাবারা মূরদাত হয়ে গেছে, এজিদের ব্যাপারে দাবি করেছে এজিদ নাকি আল্লাহ ওয়ালা সাহাবী ছিলো,তার পীরের দাদা হুজুর আল্লাহর আন্দাজ নাই বলে দাবী করেছে এমন এক পীরের দরবারের মূরীদ চিংড়ি মুফতী রেজাউল করিম আবরার যখন বিশ্ব্য বারন্য আলেম, মদিনা বিশ্ব বিদ্যালয়ের একজন শিক্ষকের ভুল ধরার চেষ্টা করে তখন অনুমান করতে অসুবিধা হয় না যে সে নিজেই কত বড় বেয়াদব, মূর্খ আর পথ ভ্রষ্ট। সে এমন একজন মূফতী তাকে বলা হয় সে নাকি গরিবের আবু হানিফা, আমার প্রশ্ন হলো ইমাম আবু হানিফা (হাফি:) কি এমন কোন পীরের মূরীদ ছিলো যে আল্লাহর আন্দাজ নাই দাবী করত, মনসুর হাল্লাজের কিচ্ছা করত, ১২৬ তরিকার আবিষ্কারক, ইল্লাল্লাহ জিকির করত আর মানুষের টাকা মেরে খেত, মাদক ও নারী ব্যবসায় দোষী সব্যস্ত? নিশ্চয়ই না। অতএব এধরনের একজন পীরের মূরীদ যখন দাবী করে গরিবের আবু হানিফাকে তখন বলতেই হয় পীর, মূরীদ আর এই গরিবের আবু হানিফা সবাই পথ ভ্রষ্ট শয়তান।
এই গরিবের আবু হানিফা খ্যাত চিংড়ি মূফতি রেজাউল করিমদেরকেই যুগে যুগে বাতিল শক্তিরা ভাড়া করে ইসলামের ক্ষতি সাধন করে। দেওবন্ধী ও দুশ্চরিত্র কওমী সম্প্রদায়ের পীর বুজুর্গদের হাজারো বই আমি দেখাতে পারব যেখানে তারা নিজেদেরকে আল্লাহর চেয়েও শক্তিশালী দাবী করেছে( চরমোনাইনপীরের রূহ ছিনাইয়া আনার ঘটনা) এবং নবী -রাসূলদের এমন অপমান করেছে যা বিধর্মীরাও করার সাহস দেখায় নি(কাশেম নানুতুবীর নামাজে নবী করিম সা: এর স্মরন উট,ভেড়া ও ছাগলের স্মরনের সাথে তুলনা করা)।
অতএব এই চরমোনাই পীর ও কওমী গংরা নতুন করে যে বিতর্কের সৃষ্টি করেছে তা বিদেশী গোয়েন্দা সংস্থার ইন্ধনে, পতিত স্বৈরাচারদের পরামর্শে বিপুল অর্থের বিনিময়ে ইচ্ছা করেই এসকল ফালতু বিতর্ক তৈরী করছে এই ইসলামের শত্রু ভন্ড ও কুফুরী আকিদার ধারক-বাহক চরমোনাই পীরের দল।
বহুল আলোচিত আফতাব স্মরণিকা মামলার তদন্ত রিপোর্ট ও মামলার পূর্ণাঙ্গ রায় এর কপি পাওয়ার পর মাওলানা মওদুদী বিরোধী আলেমদের প্রতি আমার জীবনের সব ঘৃনা তাদের উপর পড়ছে, কেননা আলেম হয় তারা কেমনে এত বড় মিথ্যা কথা দেদারসে বলে যাচ্ছে!!! প্রবাদ আছে বেহায়ার এ বাড়ী যেমন, অন্য বাড়ীও তেমন।
উল্লেখ্য মাওলানা মওদুদীর বিশাল রচনা ভান্ডার থেকে বেশ কয়েকটি বই কিতাবের উদৃতি তে মাওলানা মওদুদী কে ইসমতে আম্বিয়া ও সাহাবা বিদ্বেষী সহ ভ্রান্ত আক্বীদার প্রচারক বলে আমরা মাওলানা মওদুদীর সমালোচনা যুগ যুগ ধরেই শোনে আসছিলাম এই আলেম নামক পাগলা কুকুরদের কাছে। বেশ ক বছর ধরে ক্বওমী মাদ্রাসার সিলেবাসে ও এ রকম একটি বইও পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে ।
দেশের প্রাচীনতম বৃহত্তর ক্বওমী বিদ্যাপীঠ কুমিল্লার বরুড়া মাদ্রাসা থেকে আফতাব স্মরণিকা নামে একটি বই প্রকাশিত হলে তাতে মাওলানা আবুল আলা মওদুদীর কথিত ভ্রান্ত আকীদার খতিয়ান দিয়ে একাধিক প্রবন্ধ ছাপা হলে তা চ্যালেঞ্জ করে কুমিল্লা জুডিশিয়াল আদালতে মামলা করা হয় ২০০৪ সালে আর একেই বলে আফতাব স্মরনিকা মামলা।
মামলা আমলে নিয়ে আদালত বিষয়টি তদন্তে দেশের শীর্ষ ৭ জন ওলামায়ে কেরামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ দিন পর প্রায় ৮০০পৃষ্টার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিজ্ঞ আদালত আফতাব স্মরণিকা কর্তৃপক্ষের অভিযোগ মিথ্যা বানোয়াট কাল্পনিক অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো বলে রায় দিলে আফতাব স্মরণিকা কর্তৃপক্ষ তথা বরুড়া মাদ্রাসা কর্তৃপক্ষ অনুতপ্ত হয়ে আদালতে ভুল স্বীকার করে জীবনে আর কখনও এমন করবে না মর্মে আদালতে মুচলেকা দেন।
সম্প্রতি এই মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি ও তদন্ত প্রতিবেদন নিয়ে লেখক গবেষকদের একটি দল এ বিষয়ে উচ্চ আদালতের স্মরণাপন্ন হয়ে মাওলানা মওদুদীর বিরুদ্ধে কুৎসা অপবাদ,ও অপপ্রচার বন্ধে রুল জারি করার আবেদনও করতে যাচ্ছে বলে জানা গেছে ।
জামায়াতে ইসলামী দলীয় ভাবে এ নিয়ে কোন প্রতিক্রিয়া বা মাতা মাতি না করলেও ক্বওমী ওলামায়ে কেরামের মধ্যে এ নিয়ে একটা ধাক্কা দিয়েছে। কারণ আরো অনেকে মাওলানা মওদুদীর বিরোধিতা করলেও কেউ লিখিত বা পাঠ্য তালিকাভুক্ত করেনি মাওলানা মওদুদী বিরোধিতা কে এর আগে।
২০০৩ সালে আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া নামক মাদ্রাসা কর্তৃক "আফতাব স্মরণিকা" নামে একটি পুস্তক প্রকাশিত হয় এবং এতে ‘মওদূদী সাহেবের মতবাদ ও ইসমাতুল আম্বিয়া’ শিরোনামে প্রকাশিত দু’টি প্রবন্ধে মাওলানা মওদূদী সাহেবের নামে কিছু আপত্তিকর মন্তব্য করা হয়। যার প্রেক্ষিতে বরুড়ার একজন সত্যাশ্রয়ী আলেমে দ্বীন মাওঃ আবদুর রহমান এই মিথ্যাচারের কঠোর প্রতিবাদ করেন এবং এই অপবাদ ও মিথ্যাচারের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কারণে ৮ জনকে আসামী করে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১৯/০৪। আদালতে বাদী মাওলানা আবদুর রহমান "আফতাব স্মরণিকা"য় মাওলানা মওদূদীর নামে প্রকাশিত তথ্য সমুহ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে আসামীদের শাস্তি প্রদানের আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্তপূর্বক বিশেষজ্ঞ মতামতসহ রিপোর্ট প্রদানের জন্য অভিযোগ নামাটি ইসলামিক ফাউন্ডেশনের নিকট প্রেরণ করেন। ফাউন্ডেশন বাইতুল মুকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদ নূরুদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী বিশ্বকোষের প্রকাশনা কর্মকর্তা মাওলানা মুহাম্মদ মুসা, মুহাদ্দিস মুফতি ওয়ালিয়ুর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সদস্য মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী ও জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ বাকী নদভীর সমন্বয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠন করেন এবং স্মরণিকায় উল্লেখিত অভিযোগ ও মন্তব্যগুলো মাওলানা মওদূদীর পুস্তক সমূহের সাথে মিলিয়ে তার সত্যতার বিষয়ে রিপোর্ট প্রদানের অনুরোধ করেন।
বিশেষজ্ঞ কমিটির রিপোর্টি প্রনয়ন করতে অনেক সময় লেগে যায়। অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জনাব সিরাজুল ইসলাম ৯/৬/২০০৮ তারিখে ৭৯৯ নং স্মারকে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক, কুমিল্লার নিকট সংশ্লিষ্ট সাতজন বিশেষজ্ঞের স্বাক্ষর সম্বলিত তথ্য যাচাই প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে বলা হয়, স্মরণিকায় মাওলানা মওদূদীর নামে উল্লেখিত প্রত্যেকটি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। তাঁরা আরো উল্লেখ করেন যে, নবী-রাসূল,খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাওলানা মওদূদীর কোনো মন্তব্য বা মতামত তাঁর কোনো গ্রন্থে পাওয়া যায়নি। এই রিপোর্টের পর আসামীগণ বিপাকে পড়ে যান এবং আপষ মিমাংসার জন্য বাদী মাওলানা আবদুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধর্না দেন। তারা আপোষ মিমাংসার জন্য আদালতে আবেদন করেন এবং দোষী সাব্যস্ত আসামী মাওলানা বশিরুল্লাহ কাজ্জাব, মো. ইয়াকুব কাজ্জাব, আনোয়ার হোসাইন কাজ্জাব, মো. মোয়াজ্জেম হোসাইন কাজ্জাব, মো. নোমান কাজ্জাব, সালমান কাজ্জাব, আলী আশরাফ কাজ্জাব প্রমুখ। আরজীর ২ নং অনুচ্ছেদে ‘আফতাব স্মরণিকার বিতর্কিত উক্তিসমূহ “ভুলবশতঃ লিপিবদ্ধ হয়েছে এবং এর জন্য আসামীগণ মর্মাহত এবং অনুতপ্ত” এই মর্মে স্বীকারোক্তি দেন। আদালত বাদীর সায় অনুযায়ী আপোষ নামা গ্রহণ করেন। এই মামলা, ইসলামী ফাউন্ডেশন গঠিত ওলামাদের বিশেষজ্ঞ কমিটি কর্তৃক মাওলানা মওদূদীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা আখ্যায়িত করে দেয়া রিপোর্ট ও অভিযোগ কারীদের ভুল স্বীকার করে মর্মাহত ও অনুতপ্ত হয়ে আদালতে স্বীকাররোক্তি প্রদানের ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ন।
উল্লেখ্য যে, স্মরণিকার ৭০ নং পৃষ্ঠায় বলা হয়, “মিষ্টার মওদূদী সাহেব বলেন, নবীগণ মাসুম নন, প্রত্যেক নবীই গুনাহ করেছেন (তাফহীমাত, ২য় খন্ড পৃষ্ঠা ৪৩)।
স্মরণিকার ৩৫ পৃষ্ঠায় মাওলানা মওদূদী প্রণীত তাজদীদ ও এহইয়ায়ে দ্বীন পুস্তকের ২২ নং পৃষ্ঠার বরাত দিয়ে বলা হয়েছে, তিনি লিখেছেন “হযরত আবুবকর (রা.) খেলাফতের দায়িত্বের অযোগ্য ছিলেন।”
এই পৃষ্ঠায় তরজমান রবিউস সানির সংখ্যার ৩৫৭ পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে বলা হয় যে, তিনি বলেছেন, “নবী করিম (সা.) এর ওফাতের সময় ব্যক্তি সম্মানের কুমনোবৃত্তি হযরত ওমর (রা.)কে পরাভূত করেছিল।”
আফতাব স্মরণিকার ৩৫ পৃষ্ঠায় আরো বলা হয়েছিল যে, মওদূদী সাহেব তার খেলাফত ও মুলুকিয়াত গ্রন্থের ১২২ পৃষ্ঠায় লিখেছেন, “হযরত ওসমানের মধ্যে স্বজনপ্রীতির বদভ্যাস বিদ্যমান ছিল।”
স্মরণিকার ৩৬ পৃষ্ঠায় বলা হয়েছে, তাফহিমাত গ্রন্থের ৩১৮ পৃষ্ঠায় মাওলানা মওদূদী মুহাদ্দিসানে কিরাম হাদিস ভুল বলে মন্তব্য করেছেন।
এর ৭১ পৃষ্ঠায় বলা হয়েছে মাওলানা মওদূদী “হযরত আদম (আ.) মানবিক দুর্বলতায় আক্রান্ত হয়েছিলেন” বলে মন্তব্য করেছেন।
আবার স্মরণিকার ৭০ ও ৭১ পৃষ্ঠায় ‘কোন কোন নবী ও রাসুল দ্বীনের চাহিদার উপর স্থির থাকতে পারেননি’, এবং ‘হযরত নূহ (আ.) এর মধ্যে জাহেলিয়াতের জজবা স্থান পেয়েছিল।’ আবার ‘হযরত দাউদ (আ.) এক বিবাহিতা যুবতীর উপর তালাকের দরখাস্ত করেছিলেন’ প্রভৃতি মন্তব্যও মাওলানা মওদূদীর নামে ছাপা হয়।
দুর্ভাগ্যবশত: ভারত বর্ষের কাজ্জাব ধর্মীয় নেতা তথা আলেম উলামাদের একটি বিশাল অংশ মাওলানা মওদূদীর সাহিত্যের বরাত দিয়ে তার ও জামায়াতের(তৎকালীন জামায়াত,এখনকার জামায়াত নয়) বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছেন। এই অপবাদগুলোর জবাবও বিভিন্ন সময়ে জামায়াত নেতৃবৃন্দের তরফ থেকে দেয়া হয়েছে। অনেকগুলো অভিযোগ ও জবাব পুস্তিকা আকারেও পাওয়া যায়। কিন্তু একই অভিযোগের চর্বিত চর্বণ বার বারই পরিলক্ষিত হচ্ছে। সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে এর বিস্তৃতি দেখা যায় এবং রাজনৈতিক মাঠেও এগুলোর চর্চা হচ্ছে।
এ ব্যাপারে কয়েকজন পীর ও ওলামা মাশায়েখ এবং তাদের কিছু অনুসারীরা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন,বিশেষ করে চরমোনাই পীর, মাজার পূজারী, কওমী, মোহেবুল্লা বাবু নগরী সহ অনেক ইসলামি দল। জামায়াত এ ব্যাপারে নিশ্চুপ। তাছাড়াও ২০২৬ নির্বাচনে ঐক্যকে কেন্দ্র করে এই পরচর্চা বৃদ্ধি পেয়েছে কিন্তু বর্তমান পথভ্রষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার মোহে এই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে।
তবে এসব অপপ্রচারের বিরুদ্ধে ঘটে যাওয়া উপমহাদেশের উল্লখিত চাঞ্চল্যকর মামলা ও মামলার রায়ের প্রেক্ষিতে মাওঃ মওদুদী এর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ হওয়া সময়ের অপরিহার্য দাবী হলেও যে জামায়াত মওদূদীকে ইসলামি আন্দোলনের পথিকৃত বলে তারা চুপ মেরে বসে আছে । উল্লেখ্য যে, "জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া" মাদ্রসাটি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মত বরুড়াতে একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। প্রাচীনতম এই মাদ্রাসাটি সুবিশাল এলাকা নিয়ে অনেকগুলো বহুতল ভবনে সুসজ্জিত। এর শিক্ষকরাও বহুগুণে গুণান্বিত আলেমে দ্বীন।
অভিযোগঃ
১. আফতাব স্মরণিকার ৭০ পৃষ্ঠায় বলা হয়েছে, "নিস্টার মওদুদী সাহেব বলেন, নবীগণ মা'সুম নন, প্রত্যেক নবীই গুনাহ করেছেন"। (তাফহীমাত, ২য় খ০, ৪৩ পৃ.)।
মন্তব্য: উপরোক্ত বক্তব্যের রেফারেন্স দেয়া হয়েছে মাওলানা মওদূদী রচিত গ্রন্থ তাফহীমাত, ২য় খণ্ড, পৃষ্ঠা ৪৩-এর। উক্ত খণ্ডের জানুয়ারি ১৯৭৮ খৃঃ ৭ম (লাহোর) সংস্করণের ৪৩ পৃষ্ঠায় এই মন্তব্য পাওয়া যায়নি। (আদালতের সদয় অবগতির জন্য সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি সংযুক্ত করা হল।)
২. আফতাব স্মরণিকার ৩৫ পৃষ্ঠায় বলা হয়েছে, মওদূদী সাহেব তাজদীদ ও এহইয়ারে দ্বীনের ২২ পৃষ্ঠায় লিখেছেন," হযরত আবু বকর (রাঃ) খিলাফতের দায়িত্বের অযোগ্য ছিলেন।"
মন্তব্য: উক্ত বইয়ের এপ্রিল ১৯৭৮ খৃঃ দিল্লী হতে প্রকাশিত সংস্করণের ২২ পৃষ্ঠায় এ ধরনের কোনো কথা পাওয়া যায়নি। (আদালতের সদয় অবগতির জন্য সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি সংযুক্ত করা হল।)
৩. আফতাব স্মরণিকার ৩৫ পৃষ্ঠায় "তরজমান" রবিউস সানী, ৩৫৭ পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, "নবী করীম (সাঃ)-এর ওফাতের সময় ব্যক্তি সম্মানের কু-মনোবৃত্তি হযরত ওমরকে পরাভূত করেছিল।"
মন্তব্য: আফতাব স্মরণিকার উদ্ধৃতিতে তরজমান রবিউস সানী পত্রিকার কোন সন উল্লেখ না থাকায় এ সম্পর্কে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
৪. আফতাব স্মরণিকার ৩৫ পৃষ্ঠায় 'খেলাফত ও মুলুকিয়াত' গ্রন্থের ১২২ পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, মওদূদী লিখেছেন," হযরত উসমান (রা)-এর মধ্যে স্বজনপ্রীতির বদঅভ্যাস বিদ্যমান ছিল।"
মন্তব্য: 'খেলাফত ও মুলুকিয়াত' গ্রন্থের জুলাই ১৯৭০ খৃঃ লাহোর (৫ম) সংস্করণের ১২২ পৃষ্ঠায় এই উক্তিটি পাওয়া যায়নি। (আদালতের সদয় অবগতির জন্য সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি সংযুক্ত করা হল।)
৫। আফতাব স্মরণিকা পৃষ্ঠা নং ৭১-
"হযরত আদম (আঃ) মানবিক দুর্বলতায় আক্রান্ত হয়েছিলেন।" উক্ত অভিযোগটিও যথাস্থানে নেই। তবে প্রাসঙ্গিক আয়াতগুলো তালাশ করে যেটুকু (সংযুক্তি ৭, ৮ ও ৯ দ্রষ্টব্য) পাওয়া যায় তা-ও পূর্বাপর নিপৈক্ষভাবে অধ্যয়ন করলে এবং এতদসংক্রান্ত অপরাপর তাফসীর গ্রন্থগুলো তার সঙ্গে তুলনা করলে মাও. মওদুদীর সমালোচনা করা যায় না।
৬। আফতাব স্মরণিকা পৃষ্ঠা ৭০ ও ৭১-
"কোন কোন নবী ও রাসূল দীনের চাহিদার উপর স্থির থাকতে পারেননি।"
"হযরত নূহ (আঃ)... জাহিলিয়্যাতের জযবা স্থান পেয়েছে।"
উক্ত উদ্ধৃতিদ্বয়ও বিকৃতরূপে উপস্থাপন করা হয়েছে (সংযুক্তি ১০ ও ১১ দ্রষ্টব্য) সংশ্লিষ্ট আয়াতগুলোর বাহ্যিক তরজমা ও বাস্তব ঘটনাবলীর প্রতি গভীরভাবে মনোনিবেশ করলে মাও. মওদুদীর দোষ বের করা ইনসাফ পরিপন্থী হবে।
৭। আফতাব স্মরণিকা পৃষ্ঠা ৭১-
"হযরত দাউদ (আঃ) এক বিবাহিতা যুবতীর উপর... তালাকের দরখাস্ত করেছিলেন।"
আধুনিক ও প্রাচীন অপরাপর একাধিক তাফসীর গ্রন্থে হযরত দাউদের সংশ্লিষ্ট ঘটনাটি সামনে রাখলে এবং এতদসংক্রান্ত মাও, মওদুদীর (৪) চার পৃষ্ঠাব্যাপী দীর্ঘ উপস্থাপন (সংযুক্তি ১২, ১৩, ১৪ ও ১৫ দ্রষ্টব্য) সামনে রাখলে যে কোন নিরপেক্ষ বিজ্ঞজন মাও. মওদুদীকে নন্দীত না করে পারবে না।সমালোচনার তো প্রশ্নই উঠে না।
হযরত ইব্রাহীম (আঃ) ক্ষণিকের জন্য শিরকের গুনাহে নিমজ্জিত ছিলেন। (তাফহিমুল কুরআন ১ম খন্ড ৫৫৮ পৃঃ)
৮।আরবের মত উপযুক্ত ক্ষেত্র পেয়ে ছিলেন বলেই তো হুজুর (সাঃ) সফলকাম হয়েছিলেন, অন্যথায় কি তিনি এ সফলতা লাভ করতে পারতেন? (আখলাকী বুনিয়াদ ১০ পৃঃ)
মওদুদী সাহেব আরও বলেন: ইসমাত নবীগণের জাতি গত
অপরিহার্য গুণ নয়, বরং নবুওয়্যাতের দায়িত্ব যাতে তারা সঠিক ভাবে আদায় করতে পারে, এজন্য আল্লাহ তায়ালা তাদেরকে ভুল ত্রুটি থেকে হিফাজত করেছেন। তবে আল্লাহতায়ালা ইচ্ছা কৃত ভাবে, কখনো কখনো নবীদের থেকে ইসমাতের পর্দা উঠিয়ে নিয়েছেন। যাতে মানুষ তাদেরকে খোদা বলে মনে না করেন, এবং যাতে লোকেরা একথা জানতে পারে যে, তারা মহা মানব খোদ নন। (তাফহিমাত ২য় খন্ড ৪র্থ সংস্করণ)
৯।মহানবী (সঃ) সম্পর্কে মন্তব্য
ইসলাম বলে: মহানবী (সঃ) মানবীক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন। (তরজমানুস-সুন্নাহ ৩য় খন্ড ৩০৫ পৃঃ)
১০।মিষ্টার মওদুদী বলেন: মহানবী (সঃ) মানবীক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না, (তরজমানুল কুরআন ৫শ সংখ্যা ২০০ পৃঃ) ৫৫নং ইসলাম বলে: মহানবী (সঃ) মনগড়া কোন কথা বলেননি। (আল কুরআন)
মিষ্টার মওদুদী বলেন: মহানবী (সঃ) নিজ মনগড়া কথা বলেছেন এবং তিনি নিজের কথায় নিজেই সন্দেহ করেছেন। (তরজমানুল
অনুসন্ধানের বিস্তারিত প্রতিবেদন
১। বাদীর চ্যালেঞ্জকৃত ১০টি বক্তব্যের মধ্য থেকে ১নং অর্থাৎ "হযরত ইব্রাহীম (আঃ) ক্ষণিকের জন্যে .." বাস্তবে সম্পূর্ণ বিপরীত পাওয়া গিয়েছে। অর্থাৎ মরহুম মাও, মওদুদী বরং অন্যান্যদের মতবাদ খগুণ করে (খ্রিস্ট ধর্ম গ্রন্থ বা তালমুদের বরাতে যা বর্ণিত হয়েছে) প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন যে, হযরত ইব্রাহীম (আঃ) ক্ষণিকের জন্যও শিরক করেননি। (মূল উরদু প্রমাণ: সংযুক্তি -১৯ ও ২০ দ্রষ্টব্য)
২। ২নং অভিযোগ-"মহানবী (সাঃ) নিজ মনগড়া........"- অনেক চেষ্টার পরও সংশ্লিষ্ট তরজমামুল-কুরআন-৩৫৩ হিজরী বা ১৩৫৩ হিজরী কোথাও পাওয়া যায়নি। তবে আমি ব্যক্তিগতভাবে ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত মাও. মওদুদীর ইসলামী সাহিত্য মোটামুটি যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে উপরোক্ত অশোভনীয় কোন উক্তি কোথাও নজরে পড়েনি।
৩। ৩নং অভিযোগ সংশ্লিষ্ট মাও, মওদুদীর ব্যাখ্যা সম্বলিত (সংযুক্তি- ১ দ্রষ্টব্য) মাও. মওদুদীর অত্র ব্যাখ্যা কুরআন-সুন্নার মাপকাঠি বিরুদ্ধ নয়। তিনি বরং নবীগণের নিস্পাপ হওয়া বিষয়ে আহেল- সুন্নাত জামাতের মাপকাঠি অনুযায়ী একজন সাধারণ পাঠকের মনে যে প্রশ্ন জাগতে পারে তার কুরআন ভিত্তিক জবাবদানের চেষ্টা করেছেন।
৪। ৪নং অভিযোগ যথাস্থানে বাস্তবে খুঁজে পাওয়া যায়নি। অবশ্য আমি কিছুটা পূর্বাপর তালাশ করেও তেমনকিছু পাইনি। (সংযুক্তি-২১ দ্রষ্টব্য)
৫। ৫নং অভিযোগ সন ও তারিখ বিহীন হওয়াতে তা খুঁজে বের করা সম্ভব হয়নি।
৬। ৬নং অভিযোগ বাস্তবে যথাস্থানে নেই: এমনকি তার আগে-পরেও তেমনকিছু পাওয়া যায়নি। (সংযুক্তি- ১৭ দ্রষ্টব্য)
৭। ৭নং অভিযোগও যথস্থানে পাওয়া যায়নি। (সংযুক্তি- ১৬ দ্রষ্টব্য)
৮। ৮নং অভিযোগে যা বলা হয়েছে তার নূন্যতম প্রমাণও সংশ্লিষ্ট স্থানে পাওয়া যায়নি বরং ত ইজমালীভাবে খলীফা চতুষ্টয়ের ভূয়শী প্রশংসা করা হয়েছে। (সংযুক্তি- ১৮ দ্রষ্টব্য)
. ৯। ৯নং অভিযোগ বিবাদীগণ নিজেরাই পরিষ্কারভাবে তুলে ধরতে পারেননি। সংশ্লিষ্ট আফতাব স্মরণিকা- ৭১নং পৃষ্ঠা দ্রষ্টব্য।
১০। ১০নং অভিযোগের বিষয়ে মাও. মওদুদীর তাফহীমাত- ২য় খণ্ডের বরাত দেওয়া হয়েছে। গ্রন্থখানা যদিও আমরা অনেক চেষ্টা করে পাইনি তারপরও অভিযোগকৃত বক্তব্য বাস্তবতা ও যুক্তির আলোকে এমনকি শরীয়া আইন বিষয়ে যাদের সার্বিক জ্ঞান রয়েছে তাদের জানা মতে সম্পূর্ণ যথার্থ। তার কারণ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শরীয়া আইন প্রয়োগের পূর্বশর্ত। আর যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ব থেকে রয়েছে সেখানে নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ থাকে না। অন্যকথায় যেখানে নারী-পুরুষের অবাধ মেলা-মেশার সুযোগ রয়েছে তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনুপস্থিত, সেখানে ব্যভিচারের শরীয়া আইন প্রয়োগ করতে যাওয়া শরীয়ত মতেই যুলুম হওয়ার কথা।
د در میان قصر در یا تخته بندم کردائی تو بعد میگوئی که دامن تر مکن ہوشیار باش : د وضع الشيء في غير محله ظلم.
এই মামলার রায় প্রমান করে এদেশে আলেম নামে যারা আছে তারা সবাই মিথ্যুক,জালেম, দালাল, ইসলামী ঐক্যের বিরোধী আর আমরা সাধারন মুসলমান যারা আছি তারা এসকল আলেম নামক কাজ্জাবদের দ্বারা প্রতারিত৷ এসকল আলেম হতে সবাই সাবধান হওয়া জরুরী। এরা যখনই ইসলামি ঐক্য দেখবে তখনই তারা পিছন হতে ছুড়ি মেরে ইসলামের বারোটা বাজাবে। এসকল আলেম ব্রিটিশদের দালাল। এদের প্রতি হেদায়েতের দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নাই।













কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ