সূর্যাস্তের সাথে সাথে ইফতার না করে কেনো অতিরিক্ত ১-২মিনিট পর ইফতার করা হয়
সূর্যাস্তের সাথে সাথে ইফতার না করে কেনো অতিরিক্ত ১-২মিনিট পর ইফতার করা হয় ইফতার ও সূর্যাস্ত সকলেই এ বিষয়ে একমত যে ইফতার করতে হবে সূর্যাস্ত নিশ্চিত হবার সঙ্গে সঙ্গেই। সূর্যাস্ত হয়ে গেছে এটা নিশ্চিত হবার পর ইফতার করার জন্য আজান শোনা বা আরো বিলম্ব করার সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সূর্যাস্ত নিশ্চিত হই কিভাবে? বর্তমান সময়ে আমরা কেউ আর সূর্যাস্ত অবলোকন করে ইফতার করি না। সকলেই আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত সূর্যাস্তের সময় কিংবা গুগল বা অ্যাপের সাহায্যে সূর্যাস্তের সময় জানতে পারি। বাস্তবতা হচ্ছে: আবহাওয়া অফিস বা গুগল থেকে আপনি সূর্যাস্তের যে সময়টা জানতে পারেন সেটি শতভাগ বিশুদ্ধ নয়। এ সময়গুলো approximate rounded ফরমেটে পাওয়া যায়। ক্যালেন্ডারে সূর্যাস্ত দেখাবে ৫:৫০, যদিও সত্যিকার সূর্যাস্ত হলো ৫:৫০ বেজে ৩০ সেকেন্ডে। এটাকেই রাউন্ড ফিগার করে ৫:৫০ দেখায়। আবহাওয়া অফিস পুরো জেলার জন্য একটি সূর্যাস্তের সময় প্রকাশ করে। কিন্তু জেলার কেন্দ্র থেকে যত দূরত্বে যাওয়া হবে সূর্যাস্তের সময়ে কম-বেশি হবে। এখানেই আসে আবহাওয়া অফিসের সময়ের সাথে সতর্কতামূলক সময় যোগ করা হয়। আমাদের অ্যাপে সূর্যাস্তের সাথে সত...