মুসলমানরা যেভাবে দৈনিক পাঁচবার আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে
" মুসলমানরা যেভাবে দৈনিক পাঁচবার আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে" আমরা মুসলমানরা প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজ পড়ি। পাঁচ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ নামাজ পড়তে হয়। আর প্রতি নামাজেই সূরা ফাতিহ া পাঠ করি আমরা। এই নামাজে ১৭ বার সূরা ফাতিহ া পড়ে আমরা আল্লাহর সাথে বিনয়ের সাথে ওয়াদা করি। আসুন আগে জেনে নেই আমরা নামাজে আল্লাহর সাথে কি ওয়াদা করি? চলুন দেখে নিই: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ - যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। الرَّحْمَٰنِ الرَّحِيمِ যিনি পরম করুনাময়, মেহেরবান ও দয়ালু। مَالِكِ يَوْمِ الدِّينِ বিচার দিনের একমাত্র অধিপতি। إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ আমাদের সরল পথ দেখাও। صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা প...