পোস্টগুলি

জবাব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কুরআনের কিছু আয়াত বকরীতে খাওয়া সংক্রান্ত ইসলাম বিরোধীদের অপবাদের জবাব

ছবি
সুনান ইবন মাজাহতে বর্ণিত একটি রেওয়ায়েত ব্যবহার করে খ্রিষ্টান মিশনারী ও নাস্তিক-মুক্তমনারা দাবি করতে চায় যেঃ কুরআনের কিছু আয়াত চিরতরে হারিয়ে গিয়েছে কেননা সেগুলো যে পৃষ্ঠায় লেখা ছিল, সেটিকে একটি বকরী খেয়ে ফেলেছিল। কুরআনের সংরক্ষণকে প্রশ্নবিদ্ধ করে ইসলামবিরোধীরা যেসব (অপ)যুক্তি দাঁড় করায়, তার মধ্যে অন্যতম বিখ্যাত(অথবা কুখ্যাত) যুক্তি এটি। এই নোটে সেই রেওয়ায়েতটিকে বিশ্লেষণ করে সত্য উন্মোচন করা হবে ইন শা আল্লাহ। ইবন মাজাহ এর রেওয়ায়েতটি হচ্ছেঃ আয়িশা(রা) থেকে বর্ণিত; তিনি বলেন, “রজমের ও বয়স্কদের দশ ঢোক দুধপানের আয়াত নাযিল হয়েছিল এবং সেগুলো একটি সহীফায় (লিখিত) আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসুলুল্লাহ(ﷺ) ইন্তিকাল করেন এবং আমরা তাঁর ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি বকরী এসে তা খেয়ে ফেলে।” [সুনান ইবন মাজাহ, হাদিস নং ১৯৪৪] রেওয়ায়েতটির বিশুদ্ধতা কতটুকুঃ কোন দাবি পেশ করতে হলে সবার আগে যাচাই করা জরুরী যে এর দলিল হিসাবে পেশকৃত রেওয়ায়েতের বিশুদ্ধতা কতটুকু। মুহাদ্দিসদের মতে রেওয়ায়েতটিতে কিছু সমস্যা আছে।এই রেওয়ায়েতের একজন বর্ণণাকারী মুহাম্মাদ বিন ইসহাক এটি বর্ণণা করছেন عن(থেকে) শব্দ ব্যবহার...

সূর্যের আরশের নিচে সিজদা করা সংক্রান্ত হাদিস নিয়ে নাস্তিকদের সমালোচনার জবাব

ছবি
  অভিযোগঃ সূর্যের আরশের নিচে সিজদা করা সংক্রান্ত হাদিসটি ইসলামবিরোধী মহলে বহুল চর্চিত। এই হাদিসটি দেখিয়ে তারা দাবি করতে চায় হাদিসের মাঝে ‘বৈজ্ঞানিক ভুল’ আছে। হাদিস বলা হয়েছে সূর্য ডোবার পর তা আল্লাহর আরশের নিচে সিজদা করে। পুনরায় উদিত হবার জন্য আল্লাহর নিকট অনুমতি চায়। ইসলামবিরোধীরা দাবি করে, আধুনিক বিজ্ঞান থেকে আমরা জানি সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, “সূর্য ডোবা” বা “সূর্য উদিত হওয়া” বলে কিছু নেই। তাদের দাবিমতে সূর্য কর্তৃক নিজ কক্ষপথ ছেড়ে কোনো ঈশ্বরের আরশের নিচে চলে গিয়ে মানুষের মতো সিজদা করা এবং পুনরায় উদিত হবার জন্য অনুমতি প্রার্থনার তথ্য চরম অবৈজ্ঞানিক এবং রূপকথার গল্পের বেশি কিছু নয় (নাউযুবিল্লাহ)।    সিজদা মানে ? সুজুদ (আরবি: سُجود) বা সাজদাহ (আরবি: سجدة) (সিজদা বলে পরিচিত) নামাজের একটি অংশ। রুকু থেকে দাঁড়িয়ে এরপর মাটিতে কপাল ও নাক স্পর্শ করে সিজদা করা হয়। একইসাথে হাটু ও হাতের পাতায় মাটিতে স্থাপন করা হয়। সিজদা নামাজের অন্যতম আবশ্যকীয় অংশ। সিজদা কাবার দিকে মুখ করে দিতে হয়। সিজদার সময় সুবহানা রাব্বিয়াল আলা (سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى) তসবিহ পড়তে হয়। সিজদা ...