জুলাই–আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ন্যায়বিচার, ভুক্তভোগীর অধিকার ও উত্তরণকালীন ন্যায়বিচার: নাগরিক ও পুলিশ ভুক্তভোগীদের একটি সমন্বিত আইনি বিশ্লেষণ
ডা.বশির আহাম্মদ, এমবিবিএস মুক্ত গবেষক প্রথম প্রকাশ:জুন, ২০২৬ ই-মেইলঃ bashircomc@gmail.com বি:দ্র: এই গবেষনাটি যদি কেউ মনে করেন দেশ ও জাতির জন্য ক্ষতিকর তাইলে দয়া করে কমেন্টস করবেন, কেননা আমার এই লেখা দেশ ও জাতির ঐক্যের কথা চিন্তা করে, জাতিকে বিভক্ত করা বা জাতির কোন গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদান গবেষকের উদ্দেশ্য নয়। সারসংক্ষেপ (Abstract) গবেষণায় দেখা যায় যে একপাক্ষিক বিচার বা নির্বাচনী জবাবদিহিতা (Selective Accountability) আইনের শাসনকে দুর্বল করতে পারে। তুলনামূলক আন্তর্জাতিক অভিজ্ঞতা নির্দেশ করে যে রাষ্ট্রীয় সহিংসতা ও প্রতিশোধমূলক সহিংসতা—উভয়ের নিরপেক্ষ তদন্তই দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক স্থিতিশীলতার পূর্বশর্ত। ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, যা পরবর্তীতে ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি লাভ করে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা। এই আন্দোলনের সময় একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (Law Enforcement Agencies) বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ (Excessive Use of Force), বিচারবহির্ভূত হত্যা (Extrajudicial Killing) এব...