পোস্টগুলি

ফ্যাসিবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফ্যাসিবাদ বিরোধী একজন সিরাজ শিকদার

ছবি
ফ্যাসিবাদ বিরোধী একজন সিরাজ শিকদার  সিরাজ সিকদার   ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে শিরাজ শিকদারের গ্রাফিতি রয়েছে। কমরেড শিরাজ শিকদারের অভ্যন্তরীণ রাজনৈতিক মতাদর্শ অনেকের অপছন্দ। তবে তার আন্তর্জাতিক রাজনৈতিক মতাদর্শ ছিলো আধিপত্যবাদীদের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।  আদর্শিক বিরোধিতা না করে জুতা নিক্ষেপের কালচারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এনেছে,বামদের মোকাবেলা করতে না পেরে যারা গ্রাফিতি মুছতে যায়- তারা নিরেট অশিক্ষিত।  নিচের লেখাটি তাদের উদ্দেশ্যে - ১৯৭২ সালে সিরাজ সিকদারের সেই খোলা চিঠিঃ ইন্দিরা গান্ধী জবাব দেবেন কি? ১৯৭২ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে এই প্রচারপত্রটি রচনা ও প্রচার করা হয় ] ১। আপনার সেনাবাহিনী মিত্র বাহিনী। কিন্তু মিত্র বাহিনী কিভাবে পাক সামরিক ফ্যাসিস্টদের কয়েকশত কোটি টাকার অস্ত্র-যুদ্ধ সরঞ্জাম ভারতে নিয়ে গেল, পূর্ববাংলার বহু কলকারখানা, তার খুচরো অংশ, গাড়ী, উৎপাদিত পণ্য, পাট, চা, চামড়া, স্বর্ণ, রৌপ্য ভারতে পাচার করল? আপনি আপনার দখলদার বাহিনী প্রত্যাহার করার কথা বলে জনগণকে ভাওতা দিচ্ছেন। আপ...