শেখ হাসিনার বক্তব্য ও নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব


 শেখ হাসিনার বক্তব্য ও নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টার অভিযোগে এ তলব করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তলবকালে বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের কথা তুলে ধরে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান অব্যাহত থাকার বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কিছু সদস্যের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড নিয়েও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। এসব অপরাধমূলক তৎপরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে এবং তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করতে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকবে।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

মন্তব্যসমূহ

Featured Article

ইসলামে সূফীবাদ নামক কুফুরী ভ্রান্তি

মাও: মওদূদীর ভ্রান্ত আকীদা নিয়ে ৮৫ বছর যাবত ভারতবর্ষের আলেমদের বিতর্কের কারন

স্বাধীনতার যুদ্ধে সহায়তার নামে ভারতীয় বাহিনীর বাংলাদেশ লুটের হিসাব

ঈমান আনায়নের পর প্রথম কাজ মুসলমানদের ভূমি রক্ষা

আহলে হাদিসের ভন্ডামীর আদ্যোপান্ত

জামায়াতে ইসলামীর শালী তালাক

জয়বাংলা একটি পাকিস্তানি হাইব্রিড স্লোগান

দেশের জন্য সব হারানো বেগম খালেদা জিয়ার সফল সংগ্রামী জীবন

প্রকৃত বুদ্ধিজীবি হত্যাকারী নিজামী নয় আওয়ামিলীগ, তাদের বিচার চাই