পোস্টগুলি

আল্লাহকে আল্লাহ ব্যতিত অন্য ভাষায় অন্য নামে ডাকা যাবে?

ছবি
 "আল্লাহকে আল্লাহ ব্যতিত অন্য ভাষায় অন্য নামে ডাকা যাবে? এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে আল্লাহর নামের অর্থ ও ব্যাখ্যা বুঝতে হবে, তাই চলুন আগে আল্লাহ নামের অর্থ ও ব্যাখ্যা করা যাক। আল্লাহ হলো সৃষ্টিকর্তার জন্য একটি আরবি শব্দ। এটি ইব্রাহিমীয় ধর্মসমূহে সৃষ্টিকর্তা বুঝাতে ব্যবহৃত হয়। বাংলা ভাষায়, শব্দটি সাধারণত ইসলাম ধর্মে স্রষ্টাকে বুঝায়।আল্লাহ’ শব্দটি ‘আল’ ও ‘ইলাহ’ (الإله) এর সংক্ষিপ্ত রূপের সমন্বয়ে উদ্ভূত বলে মনে করা হয়। এটি ভাষাগতভাবে হিব্রু এবং আরামীয় ভাষায় ঈশ্বরের প্রতিশব্দ ‘এল’ (এলোহিম) ও ‘এলাহ’ এর সাথে সম্পর্কিত। ইসলাম-পূর্ব সময় থেকে আরবের বিভিন্ন ধর্মের লোকেরা ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে আসছে।সুনির্দিষ্টভাবে, স্রষ্টা বুঝাতে মুসলিমগণ (আরব ও অনারব উভয়) ও আরব খ্রিস্টানগণ এই শব্দটি ব্যবহার করে থাকে। বাহাই, মাল্টাবাসী, মিজরাহী ইহুদি এবং শিখ সম্প্রদায়ও ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে থাকে।পশ্চিম মালয়েশিয়ায় খ্রিস্টান ও শিখদের ‘আল্লাহ’ শব্দটির ব্যবহার সম্প্রতি রাজনৈতিক ও আইনগত বিতর্কের সৃষ্টি করেছে।এছাড়াও ভারত এবং বাংলাদেশের সিলেটি হিন্দু, ইয়াহুদী এবং খ্রিস্টানরা অনেক সময...

আল্লাহর অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমান

ছবি
  আল্লাহ অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমান     আল্লাহর অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমান  এবারের  প্রশ্ন টি  নাস্তিক দের মূল বেসিক  প্রশ্ন , আর তা হলো আল্লাহর অস্তিত্বের প্রমান কি? আসলে দুনিয়ার সকল কিছুর অস্তিত্বের প্রমান সবার কাছে আসে না, কেননা, এটা সদিচ্ছা, নিরপেক্ষতা,সরলতা ইত্যাদির উপর নির্ভর করে। অনেক কিছুই আমরা চোখে দেখি না তবুও আমাদের নিকট প্রমানিত যে এগুলোর অস্তিত্ব আছে। আসুন এমন কিছু বাস্তব উদাহরন আমি আপনাদেরকে দেই: ১। বাতাস আমরা দেখি না কিন্তু জানি বাতাস আছে। এখন  নাস্তিক রা কি আমাকে চোখে দেখাতে পারবে যে বাতাস আছে? ২। বিদ্যুৎ শক্তি নামে একটি প্রবাহ আছে, কিন্তু বিশেষ প্রক্রিয়া ছাড়া কি চোখে দেখতে পারবে বিদ্যুৎ সাদা না কালো? ৩।চৌম্বক শক্তি নামে একটা শক্তি আছে,  নাস্তিক রা আমাকে দেকাতে পারবে যে চৌম্বক শক্তি দেখতে কেমন? ৪।মধ্যাকর্ষন শক্তি নামে এক প্রকার শক্তি আছে যার প্রভাবে বস্তু উপর হতে নীচে পড়ে যায়, এখন এই সকল  নাস্তিক  মিলে আমাকে দেখাতে পারবে এই মধ্যাকর্ষন শক্তি আইক্কা ওয়ালা না আইক্কা ছাড়া? পারবে না। উপরের প্রত্যেকটি জিনিসই প্রমানি...