কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দূর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ও গন থাপড়ানো কর্মসূচী পালন, অভিযুক্তরা চম্পট

 


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দূর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ও গন থাপড়ানো কর্মসূচী পালন, অভিযুক্তরা চম্পট



কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাবেচায় কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে মানব বন্ধন ও গন থাপড়ানো কর্মসূচী পালন হয়েছে এবং অভিযুক্তরা এসময় বিক্ষুব্ধ জনতার উপস্থিতি টের পেয়ে চম্পট দিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় হাসপাতালের বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ, সহকারী পরিচালক ডা. শাহজাহান,হিসাব রক্ষক মো: দেলোয়ার,পরিচালকের সহকারী জসিম উদ্দীন, কম্পিউটার অপারেটর সহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও গন থাপড়ানো কর্মসূচি পালন করেছেন নিপীড়িত নাগরিক সমাজ এবং কুমিল্লার ছাত্র-জনতা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের ওষুধপত্র (এমএসআর) গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার কেনাকাটায় বড় অংকের অনিয়ম ও দূ্নীতি হয়েছে। বিশেষ করে ইনজেকশন পেন্টোথাল সোডিয়াম (১ গ্রাম ডিস্ট্রিল ওয়াটার সহ) ৪ হাজার ভায়েল ক্রয় করা হয়েছে ভায়েল প্রতি এক হাজার ২৯৯ টাকা দরে, যেখানে বাজারমূল্য মাত্র ১০১ টাকা। এ অনিয়মের কারণে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকা। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী গায়ের মূল্যের বাইরের দরের কোনো ওষুধ কেনার সুযোগ নেই।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালালচক্র, অনিয়ম ও দুর্নীতি চললেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। বরং প্রতিবারই নতুন করে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে পরিচালকসহ দুর্নীতির সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান তারা।

নিপীড়িত নাগরিক সমাজের সদস্য সচিব ও ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ফারুক আল নাহিয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ন আহ্বায়ক ইনকিলাব মঞ্চ কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহা. সামদানী,লেখক,চিকিৎসক ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী  ডা. বশির আহাম্মদডা. ইমরানআফজাল হোসেনওমর ফারুখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও এনসিপি নেতা খালিদ হোসেনআব্বাসউদ্দিনসহ ভুক্তভোগী ও এলাকাবাসী।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।


উপস্থিত জনতা গন থাপড়ানো কর্মসূচীর অংশ হিসাবে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচলকের কার্য্যলয়ে গিয়ে অভিযুক্ত কাউকেই উপস্থিত পায় নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইসলামে সূফীবাদ নামক কুফুরী ভ্রান্তি

মাও: মওদূদীর ভ্রান্ত আকীদা নিয়ে ৮৫ বছর যাবত ভারতবর্ষের আলেমদের বিতর্কের কারন

স্বাধীনতার যুদ্ধে সহায়তার নামে ভারতীয় বাহিনীর বাংলাদেশ লুটের হিসাব

আহলে হাদিসের ভন্ডামীর আদ্যোপান্ত

ঈমান আনায়নের পর প্রথম কাজ মুসলমানদের ভূমি রক্ষা

জামায়াতে ইসলামীর শালী তালাক

দেশের জন্য সব হারানো বেগম খালেদা জিয়ার সফল সংগ্রামী জীবন

জয়বাংলা একটি পাকিস্তানি হাইব্রিড স্লোগান

প্রকৃত বুদ্ধিজীবি হত্যাকারী নিজামী নয় আওয়ামিলীগ, তাদের বিচার চাই